দুর্নীতি ও দলবাজি বাদ দিয়ে জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের অস্থায়ী বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।
সব ধরণের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে জাসদ সভাপতি বলেন, বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: