জাতীয়

বি. বাড়িয়া হামলার দায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহার

বি. বাড়িয়া হামলা
বি. বাড়িয়া হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, বুধবার সকালে জাতীয় মানবাধিকার কমিশনসহ ৩টি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান এ হামলা পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেন।

গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদেরর ওপর হামলার ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। অবশেষে কর্তব্যে অবহেলার দায়ে বুধবার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশের করা তদন্ত দলের প্রধান বিষয়টি নিশ্চিত করেন।

সকালে জাতীয় মানবাধিকার কমিশন, হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ ও নাগরিক কমিটির আলাদা আলাদা তিনটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ হামলার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নাসিরনগরের হিন্দু পাড়ার হামলা পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এনামুল হক চৌধুরী। হামলার ঘটনায় এ নিয়ে চারটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

এদিকে ঘটনার চারদিন পরও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। র্যা ব-পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের দোহাই দিয়ে রোববার উপজেলা

আহলে সুন্নাত ওয়ালে জামাত ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হিন্দুপাড়ায় হামলা চালিয়ে ১০টি মন্দির ও শতাধিক বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় সহস্রাধিক ব্যক্তিতে আসামি করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। আটক করা হয়েছে ১৫ জনকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ