জাতীয়

মিরাজের জন্য বাড়ি তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

মেহেদি হাসান মিরাজ
মেহেদি হাসান মিরাজ

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই আলো ছড়ানো মেহেদি হাসান মিরাজ ও তার পরিবারের জন্য বাড়ি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খুলনা জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে। উপযুক্ত জায়গা খুঁজে পেলেই শুরু হবে মিরাজের জন্য বাড়ির নির্মাণ কাজ।

মেহেদি হাসান মিরাজ— বাংলাদেশের নতুন বিস্ময় বালক। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়েন। মাত্র ১৯ বছর বয়সেই বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান।

বাংলাদেশের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে অভিষেক টেস্টেই ৬ উইকেট শিকারের রেকর্ড গড়েন মিরাজ। দুই ম্যাচের অভিষেক টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে ভাঙ্গেন ১২৯ বছরের পুরনো রেকর্ড। তার কৃতিত্বেই প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ।

মাত্র দুই ম্যাচ খেলেই নজরকাড়া পারফর্মেন্স দিয়ে বিশ্ব ক্রিকেটে আলো ছড়িয়েছেন। দেশজুড়ে চলছে এ ১৯ বছর বয়সী তরুণের জয়জয়কার।

তবে এত কিছুর পরও খুলনার খালিসপুরের দক্ষিণ কাশিপুর এলাকায় ছোট্ট একটি ভাড়া বাড়িতে তার বাস। সেখানেই বাবা-মা আর ছোট বোনকে নিয়ে থাকেন। একটু বৃষ্টি হলেই উঠোনে জমে পানি।

দেশকে এত বড় গৌরব এনে দিয়েছেন যে, তার ও তার পরিবারের জন্য এবার পাকা বাড়ি তৈরি করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপযুক্ত জায়গা খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় জেলা প্রশাসনকে। পছন্দমতো জমি পাওয়া গেলেই মিরাজ ও তার পরিবারের জন্য বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ