বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রত্যয় নিয়ে বিশ্বের প্রায় ২০০টি দেশ চুক্তি স্বাক্ষর করেছিল প্যারিস জলবায়ু সম্মেলনে। এ চুক্তির বাস্তবায়নই হবে আসন্ন ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল লক্ষ্য।
আগামী ৭ নভেম্বর থেকে মরক্কোর মারাকেশ শহরে শুরু হতে যাওয়া সম্মেলনে এবার যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের বলেন, এ সম্মেলনে প্রশমন, অভিযোজন, অর্থায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ নিজস্ব অবস্থান তুলে ধরবে।
বলা হয়, যে হারে গোটা পৃথিবীতে কার্বণ নিঃসরণ হচ্ছে; তাতে ভবিষ্যতে বাড়বে উষ্ণতা, গলবে উত্তর মেরুর বরফ.পানির নিচে তলিয়ে যাবে বিশ্বের অনেক অঞ্চল। ঝুঁকিতে থাকা দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব থেকে মুক্তি দিতে গেল বছর প্যারিসে হয়ে যাওয়া ২১তম বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনে চুক্তি স্বাক্ষর করে বিশ্বের ১৯১টি দেশ।
শিল্পন্নোত বা উষ্ণতার জন্য দায়ী দেশগুলোকে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারন করা হয়। যার বাস্তবায়নের রূপরেখা ঠিক হবে ২২তম জলবায়ু সম্মেলনে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান বন ও পরিবেশ মন্ত্রী।
মরক্কোর মারাকেশ শহরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে এবার যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে প্যারিস জলবায়ু সম্মেলনে চুক্তি বাস্তবায়নের পাশাপাশি প্রশমন, অভিযোজন, অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরা হবে।
আগামী ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ২২তম এ বিশ্ব জলবায়ু সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানসহ মন্ত্রী ও সমপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন।