জাতীয়

তাবেলা হত্যাকাণ্ডের তথ্য জঙ্গিদের, র‌্যাবের নিজস্ব বক্তব্য নয়

বেনজির আহমেদ
বেনজির আহমেদ

ইতালীয় নাগরিক সিজার তাবেলাসহ সব হত্যাকাণ্ডের তথ্য জঙ্গিদের কাছ থেকে পাওয়া এ কথা উল্লেখ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, এটা র‌্যাবের নিজস্ব বক্তব্য নয়।

ইতালীয় নাগরিক সিজার তাবেলাসহ সব হত্যাকাণ্ডের তথ্য জঙ্গিদের কাছ থেকে পাওয়া উল্লেখ করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানিয়েছেন, এটা র‌্যাবের নিজস্ব বক্তব্য নয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব হেড কোয়ার্টার্সে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

র‌্যাব নয়, আইন-শৃঙ্খলা বাহিনীর অন্য সংস্থা এ ঘটনার তদন্ত করছে জানিয়ে বেনজির আহমেদ বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই মূল ঘটনা উদঘাটিত হবে।

কোন সংস্থা কী বললো এটা নিয়ে মাথা না ঘামিয়ে কাজ চালিয়ে যাওয়াই তদন্ত দলের দায়িত্ব বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

র‌্যাব নয়, আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সংস্থা সিজার তাবেলা হত্যাকাণ্ডের তদন্ত করছে জানিয়ে বেনজির আহমেদ বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই তদন্ত দল দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, অপরাধ দমনে র‌্যাব ও পুলিশের প্রতিযোগিতামূলক তৎপরতা থাকতে পারে কিন্তু কোনো বিরোধ নেই। তথ্য-প্রমাণের ভিত্তিতেই র্যা বের পক্ষ থেকে নিহত নব্য জেএমবি নেতা আব্দুর রহমানের পরিচয় তুলে ধরা হয়েছিল।

গত ৮ অক্টোবর আশুলিয়ায় অভিযান চলাকালে পাঁচতলা ভবন থেকে পালানোর সময় পড়ে গিয়ে মারা যান নব্য জেএমবির অর্থ দাতা আব্দুর রহমান। ১২ দিন তদন্ত করে গত ২১ অক্টোবর ওই আব্দুর রহমানের পরিচয় নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন র্যা বের ডিজি।

এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন র‌্যাব ডিজি। গুলশানে সিজার তাবেলা হত্যা প্রসঙ্গের তথ্য গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত হয়। আর এ তথ্য বিভ্রাটের জন্য মামলার তদন্ত সংস্থা এবং র‌্যাবের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে সংকট সৃষ্টি হয়। সেসব বিষয়ে ব্যাখ্যা দেন র‌্যাব মহাপরিচালক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ