জাতীয়

স্বাধীনতার সপক্ষের শক্তিকে দমন করতে চার নেতা হত্যা : শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

স্বাধীনতার সপক্ষের শক্তি যেন বাংলাদেশে আর উঠে দাঁড়াতে না পারে তাই জাতীয় চারনেতাকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জেলহত্যা দিবসের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

জাতীয় চার নেতা হত্যায় মোশতাকের সঙ্গে জিয়াউর রহমানও জড়িত ছিলেন বলে জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার পর ২১ বছর শোষিত ও নির্যাতিত হয়েছে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা এখন আছে।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান ও সামরিক আইন লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে বিএনপি গঠন করেন জিয়া। আর আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই এদেশের মাটি ও মানুষের কথা বলে আসছে বলে জানান তিনি।

শেখ হাসিনার অভিযোগ, বিএনপির রাজনীতি মানেই দুর্নীতি, সন্ত্রাস আর মানুষ খুন।

তিনি আরো বলেন, এদেশে ভোট কারচুপি শুরু করেছিলেন জিয়াউর রহমান যা ধারাবাহিকভাবে করে গিয়েছেন এরশাদ-খালেদা জিয়া।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলেই যেন বংশ পরম্পরায় বিজয়ের ইতিহাস জেনে নিজেদেরকে গড়ে তুলতে পারে সেজন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ