জাতীয়

হিন্দু ধর্মালম্বীদের হামলায় তীব্র নিন্দা বিভিন্ন সংগঠনের

বিক্ষোভ
বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির ও বাড়িতে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন।

সনাতন ধর্মালম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবনন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয় হিন্দু জোট।

একইসঙ্গে গতকাল রাতেও ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু বাড়িতে পুনরায় হামলার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছন তারা।

এ কর্মসূচি থেকে হামলার তীব্র নিন্দা জানান সংগঠন নেতারা বলেন, এ জন্য প্রশাসন, রাজনৈতিক ও স্থানীয় প্রতিনিধদের ব্যর্থতাকে দায়ী।

সাম্প্রদায়িক হামলাকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আক্রান্তদের যথাযথ ক্ষতিপূরণ ও ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলো পুনঃনির্মাণেরও দাবি জানান।

এছাড়াও বৃহস্পতিবার রাতে আবারো সেখানে হামলা হওয়ায়ও উদ্বেগ প্রকাশ করেন সিপিবি সভাপতি।

এ সময় নাসরনগর হামলার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান নেতারা।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

বরিশাল অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখা। গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা পূজা উদযাপন পরিষদ।

নাসিরনগরে হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয় গাইবান্ধায়ও। জেলা পূজা উদযাপন পরিষদ ও ছাত্র-যুবক ঐক্য পরিষদ এর আয়োজন করা। পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

এসব কর্মসূচি থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার নিন্দা জানানো হয়।

এছাড়াও একই ইস্যুতে পিরোজপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, সিরাজগঞ্জ, নরসিংদী, মাগুড়া, কুড়িগ্রাম, রাজবাড়ি, দিনাজপুর, নড়াইলসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ