জাতীয়

গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ৪ অস্ত্র সরবরাহকারী: আছাদুজ্জামান

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

গুলশানের হলি আর্টিজানে হামলায় অস্ত্র সরবরাহকারী ৪ জঙ্গি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিক (সোয়াট) এর তৃতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে নতুন সদস্যদের সনদপত্র বিতরণীতে তিনি এ কথা বলেন।

জননিরাপত্তার হুমকি বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলেও এ সময় মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

পরে সাংবাদিদের প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলায় অস্ত্র সরবরাহকারী ৪ জঙ্গি রিমাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব অস্ত্রদাতা ও অর্থদাতা কারা, তা অনুসন্ধান করা হচ্ছে।

আর কাউন্টার টেররিজম প্রধান মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে সঙ্গে নিয়ে দেশের সাম্প্রদায়িক-সন্ত্রাসের মূলোৎপাটন করবে।

পরে সোয়াটে যুক্ত ২০ সদস্যকে ব্যাচ ও মাঝে সনদ প্রদান করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

গত বুধবার রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গুলশানে হামলায় অস্ত্র সরবরাহকারী চারজনকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ