উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে নাসির নগরে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা ঘটনায় বিএনপি'র প্রতিক্রিয়ার জবাবে শনিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
হানিফ বলেন, অতীতের মত এ ঘটনাতেও জড়িত রয়েছে বিএনপি-জামাতের নেতাকর্মীরা। এ ঘটনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর বিরূপ মন্তব্যের অভিযোগ অস্বীকার করে এর সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।
সরকারের অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পতিভাবে এ ধরনের হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ২০০১ সালের ক্ষমতায় এসে বিএনপি-জামাত যেভাবে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে, এ হামলাতেও তাদের সংশ্লিষ্টতা রয়েছে।
বিএনপি নেতা মেজর হাফিজের নেতৃত্বে অতীতের বিভিন্ন সাম্প্রদায়িক হামলার বর্ণনা দেন হানিফ বলেন, আওয়ালীগ সরকার এ ধরণের কর্মকাণ্ডকে কখনও বরদাশত করে না। নাসিরনগরের হামলার ঘটনায় দলীয় ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রাণিসম্পদ মন্ত্রীর আপত্তিকর মন্তব্যের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।