দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, বিনিয়োগকারী ও টেলিভিশন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা মিলে গঠন করেছেন মিডিয়া ইউনিটি নামের একটি সংগঠন।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে আহ্বায়ক এবং দেশ টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে সদস্যসচিব করে সংগঠনটির ঘোষণা দেয়া হয়।
দেশের ইলেক্ট্রনিক মিডিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা করার পাশাপাশি বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরা হয় সংগঠনটির পক্ষ থেকে।
এতে অভিযোগ করে বলা হয়, দেশের গুটি কয়েক স্বার্থন্বেশী মহলের কারণে বিজ্ঞাপনদাতারা তাদের বাজেটের অনেকাংশ ভারতীয় চ্যানেলে দেয়ার পরিকল্পনা করছে। এটি দেশের অর্থনীতি এবং এ শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রের একটি অংশ।
যারা দেশের বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলে নিয়ে যেতে সক্রিয় ভূমিকা রাখছেন তাদের সাংস্কৃতিক রাজাকার উল্লেখ করে দেশিয় সংস্কৃতিকে বাঁচানোর জন্য বিদেশি চ্যানেল বন্ধের আহ্বান জানান বক্তরা।
এ সময়, এ বিষয়টি নিয়ে আন্দোলন জোরদারের জন্য একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে আহ্বায়ক এবং দেশ টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে সদস্য সচিব করে মিডিয়া ইউনিটি নামে এক সংগঠনের ঘোষণা দেয়া হয়।