ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা ঠেকাতে স্থানীয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
রোববার দুপুরে ধানমন্ডিতে আয়োজিত ১৪ দলের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, নাসিরনগরসহ দেশের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা স্বাধীনতা বিরোধীদের গভীর চক্রান্ত। দেশের পরিস্থিতি ঘোলাটে করতেই হিন্দু পল্লীতে হামলা চালানো হয়েছে।
হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ারও দাবিও জানান ১৪ দলের এ মুখপাত্র।
এদিকে, আগামীকাল (সোমবার) নাসিরনগর যাবে ১৪ দলের একটি প্রতিনিধি দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: