বিচারহীনতার সংস্কৃতি দেশে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির কারণ বলে মনে করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এসব নির্যাতন বন্ধে সমাজের সবাইকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আয়োজিত ‘সহিংসতা বন্ধ করুন, শিশুদের রক্ষা করুন, শিশুদের সুরক্ষা সবার দ্বায়িত’ শীর্ষক মানববন্ধনে এ দাবি করা হয়।
বিগত ৪ বছরে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী দেশে শিশু ও নারীর প্রতি নির্যাতন ও সহিংসতার পরিসংখ্যান তুলে ধরা হয়।
এ সময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, নারী ও শিশু নির্যাতনে দৃষ্টান্তমূলক শাস্তি হলে একের পর এক ভয়াবহ নির্যাতনের ঘটনা আর হতো না।
নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
মানববন্ধনে নারী ও শিশু অধিকার বাস্তবায়নে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠনের ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।