জাতীয়

কটুক্তির প্রমান দিলে মন্ত্রীত্ব ত্যাগ: ছায়েদুল হক

ছায়েদুল হক
ছায়েদুল হক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার শিকার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে কটুক্তি করার প্রমান দিতে পারলে মন্ত্রীত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

রোববার দুপুরে নাসিরনগরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে মন্ত্রী দাবি করেন, বিএনপি-জামাত চক্র শেখ হাসিনার সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি নষ্ট করার জন্য এ কাজ করেছে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে অভিযুক্ত করায় অত্যন্ত মর্মাহত হয়েছেন বলেও জানান মন্ত্রী ছায়েদুল হক।

সাংবাদিকদের কাছে রানা দাশগুপ্ত নিজেই স্বীকার করেছেন যে শোনা কথার ভিত্তিতে এ গুরুতরর অভিযাগ করেছেন— উল্লেখ করে তিনি বলেন, উক্ত নেতৃবৃন্দরা পরিস্থিতি সামাল দেয়ার স্বার্থে দেখা করে সহযোগিতা করতে পারতেন।

তবে তারা মিথ্যা অভিযোগের তীর ছুঁড়ে দাঙ্গাকে উসকে দিয়ে কেন ঢাকায় চলে গেলেন— এটাও একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে রয়েছে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

তিনি বলেন, একটি শিশুও বিশ্বাস করবে না যে নিজ নির্বাচনী এলাকার অস্থিতিশীল পরিস্থিতি সামাল দেয়ার পরিবর্তে হিন্দুদের গালিগালাজ করে সাম্প্রদায়িক দঙ্গায় উসকানি দেব।

হিন্দু ভোটারদের ক্ষেপিয়ে তুলতেই একটি মহল পরিকল্পিতভাবে এ কাজ করছে বলে এ সময় দাবি করেন মন্ত্রী ছায়েদুল হক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ