জাতীয়

শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন অধ্যাপক ডা. এম আর খান

শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন অধ্যাপক ডা. এম আর খান
শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন অধ্যাপক ডা. এম আর খান

শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হলেন— বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান। দুপুরে জাতীয় শহীদ মিনারে ডা. এম আর খানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এর আগে রাজধানীর সেন্ট্রাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

ঢাকার মিরপুর এবং উত্তরায় আরও দুই দফা জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে সাতক্ষীরায় তার নিজগ্রামে। সেখানেই চির নিদ্রায় শায়িত করা হবে, এ গুনীজনকে।

বহু মানুষ প্রাণ ফিরিয়ে পেয়েছে তার হাতে তবে তাকে ফেরানোর কেউ নেই— কারও সাধ্যও নেই। চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপনকারী ডা. এম আর খানের শেষ বিদায় ভক্ত শুভাকাঙ্খীদের চোখের জলে, ফুলেল শ্রদ্ধায়।

অধ্যাপক এম আর খান ছিলেন এ দেশের চিকিৎসা ক্ষেত্রে শিক্ষকদের শিক্ষক। দীর্ঘ কর্মজীবনে প্রতিষ্ঠা করেছেন চিকিৎসাসহ জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠন। এ দেশে শিশু চিকিৎসারও পথিকৃত তিনি। তাই তার প্রতি শ্রদ্ধায় মাথানবত দেশের আপামর জনসাধারণ।

চিকিৎসায় অসামান্য অবদানের জন্য, একুশে পদক,স্বাধীনতা পুরষ্কার সহ দেশ বিদেশের নানা সম্মান ও পুরষ্কারে ভুষিত হয়েছেন এম আর খান। তিনি এ দেশের চিকিৎসা ক্ষেত্রকে করেছেন গৌরবান্বিত।

এম আর খান ছিলেন চিকিৎসক, শিক্ষক- ৮৮ বছর বয়সেও শিশু ছিলেন এ শিশু চিকিৎসক। চিকিৎসা ক্ষেত্রে তার আদর্শ তাই সবার জন্যই অনুকরনীয়।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং তার প্রতিষ্ঠিত সেন্ট্রাল হাসপাতালে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০টায় তার নিজ গ্রাম সাতক্ষীরার রসুলপুরে চিরনিদ্রায় শায়িত করা হবে জাতীর এ গর্বিত সন্তানকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ