জাতীয়

নাসিরনগর উপজেলার ইউএনও প্রত্যাহার

চৌধুরী মোয়াজ্জাম আহমদ
চৌধুরী মোয়াজ্জাম আহমদ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, জনস্বার্থে ইউএনও চৌধুরী মোয়াজ্জেম আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

ফেইসবুকে ইসলাম অবমাননাকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ঠেকাতে প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ওঠায় প্রশাসনের এ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো।

গত ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গচিত্র করে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস একটি পোস্ট দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের হিন্দুপল্লীতে হামলা চলিয়ে দুষ্কৃতকারীরা ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনার পর থেকেই ইউএনও ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানায় স্থানীয়রা।

ইতোমধ্যে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ