জাতীয়

হিন্দুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হবে

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন— তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানের পরিস্থিতি এখন শান্ত—নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সেখানকার বর্তমান পরিস্থিতি শান্ত, ঘটনার তদন্ত চলছে, তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে, কেউ ই শাস্তি থেকে মুক্তি পাবেন না।

ওই ঘটনায় এরইমধ্যে আইন শৃংখলা পরিস্থিতি শক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার সংখ্যালঘু নেতাদের সঙ্গে নিয়ে পুলিশের মহাপরিদর্শক এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।

এ সময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন। এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনীকে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ