টুঙ্গিপাড়ায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নব-নির্বাচিত কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরজনকের পৈত্রিক বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। পরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরে দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নেতারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
দুপুরে বঙ্গবন্ধুর বাড়িতে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা অনুষ্ঠিত হবে।
ঢাকার বাইরে প্রথমবারের মতো হতে যাচ্ছে আওয়ামী লীগের এ যৌথসভা।