জাতীয়

সাম্প্রদায়িক হামলার ঘটনায় অপরাধীদের শাস্তি দেয়া হবে

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় অপরাধী যেই হোক— খুঁজে বের করে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সর্বদলীয় সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার ১০ দিন পর সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

দুপুর ১২টার দিকে মন্ত্রী সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেন। কথা বলেন ভুক্তভোগীদের সঙ্গে।

এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যা ব মহাপরিচালক বেনজির আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এখনো আতঙ্ক কাটেনি নাসিরনগরের বাসিন্দাদের— এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিরাপত্তায় মোতায়েন রয়েছে র্যা ব, পুলিশ ও বিজিবি।

এদিকে, নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হবিগঞ্জের মাধবপুরে মন্দিরে হামলার ঘটনায় আরো ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ২৬ জনকে আটক করা হলো।

এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ।

এ সময় বক্তারা বলেন, নাসিরনগরসহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর হামলার এই ঘটনাগুলোই প্রমাণ করে এগুলো পরিকল্পিত।

এদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

এছাড়াও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ফরিদপুর, নেত্রকোণা ও পাবনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ