জাতীয়

বিমানবন্দরের নিরাপত্তার কোনো ঘাটতি নেই: মেনন

রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হলেও বিমানবন্দরের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে দাবি করেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার সকালে বিমানবন্দরে নিরাপত্তা বিষয়ে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরো জানান, হত্যাকারীর জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।

তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে তিনি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সে একেক সময় একেক কথা বলছেন।

রোববার রাতে বিমানবন্দরের তিন নম্বর গেটের সামনে আনসার সদস্যের ওপর হামলা করে এক যুবক। এ সময় তার ছুরির আঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ আলী। আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় শিহাব নামের ওই হামলাকারীকে।

সকালে বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে পর্যালোচনা সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের বিমানবন্দরে ঢুকতে গেলে তিনবার চেকপোষ্টের তল্লাসি পার হতে হয়।

নিরাপত্তা কর্মীরা তাদের জীবন দিয়ে দুর্বৃত্তকে আটক করতে পেরেছে মন্ত্রী জানান, আটক শিহাবের জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিমানবন্দরের নিরাপত্তা নিয়ঢে দেশবাসি বা বিদেশিদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন মন্ত্রী।

সিভিল এভিয়েশন ও মন্ত্রী নিজের পক্ষ থেকে এক লাখ টাকা করে নিহতের পরিবারকে দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এছাড়া আনসার কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকা নিহতের পরিবারকে দেয়ার ঘোষণা দিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ