সমুদ্র এলাকায় সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে আরো শক্তিশালী, আধুনিক ও নির্ভরযোগ্য করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নৌবাহিনীর সর্ববৃহৎ ঘাটি বানৌজা ঈশা খানের ন্যাশনাল ষ্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা জানান।
আবদুল হামিদ বলেন, নৌবাহিনী একটি কার্যকরী দ্বিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। শিগগিরই নৌবাহিনীতে ২টি সাবমেরিন সংযোজিত করা হবে।
তিনি আরো বলেন, নৌবহর বৃদ্ধির পাশাপাশি নৌবাহিনীর নিজস্ব বিমান ও সাবমেরিন ঘাটিসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: