জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতাকে হত্যার হুকুমদাতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
মঙ্গলবার রাজধানীর জাতীয় যাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, আলাদা কমিশন গঠন করে হত্যায় জড়িত সকলের বিচার করতে হবে।
এসব নিহতের ঘটনায় জড়িত জিয়াউর রহমানসহ যারা ইতোমধ্যে মারা গেছেন তাদের মরণোত্তর বিচার করা হবে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: