জাতীয়

সীমান্ত সুরক্ষাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আজিজ আহমেদ

আজিজ আহমেদ
আজিজ আহমেদ

সীমান্ত এলাকায় দরিদ্রতা দূর, কাঁটাতার ও রাস্তা নির্মাণ আর গরু চোরাচালান রোধ করে সীমান্ত সুরক্ষাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

মঙ্গলবার বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে নিজের সাফল্য, ব্যর্থতার পাশাপাশি চ্যালেঞ্জ আর করণীয় নিয়ে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।

আলোচিত ফেলানী হত্যামামলার বিচার দেখে যেতে না পারায় অতৃপ্তির কথা জানিয়ে আজিজ আহমেদ বলেন, সীমান্তে হত্যাকাণ্ড একেবারে বন্ধ করতে না পারলেও কমিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, গরু চোরাচালান বন্ধ করতে পারলে মাদক পাচারসহ সীমান্ত পথে বিভিন্ন অপরাধ রোধ করা সম্ভব।

এছাড়াও কাঁটাতার ও রাস্তা নির্মাণ আর সীমান্ত এলাকায় দারিদ্র্য দূরকেই বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন বিদায়ী বিজিবির এ মহাপরিচালক।

এদিকে, বর্ডার গার্ড, বাংলাদেশ- বিজিবি'র মহাপরিচালক হিসাবে টানা ৪ বছর দায়িত্ব পালন করে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন মেজর জেনারেল আজিজ আহমেদ।

আগামী রোববার বিজিবি'র নতুন মহাপরিচালক দায়িত্ব নেবেন মেজর জেনারেল আবুল হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ