হিলারি বা ট্রাম্প— ক্ষমতায় যেই আসুক যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতির কোনো পরিবর্তন হবে না। ভু-রাজনীতি অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বর্তমান সম্পর্কের ধারাবাহিকতাই বজায় থাকবে বলে, মনে করেন বিশ্লেষকরা।
তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে, মুসলিম এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীরা কিছুটা সমস্যায় পড়তে পারেন, আশংকাও করছেন তারা।
সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পুরো বিশ্বের রাজনৈতিক-অথনৈতিক সমীকরণে বেশ গুরূত্বপূর্ণ। গোটা বিশ্বই এখন তাকিয়ে এই নির্বাচনের ফলাফলের দিকে।
তবে কূটনৈতিক হিসেব নিকেশ, হোয়াইট হাউজে হিলারি-ট্রাম্প যেই আসুন বদলাবেনা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি। ভারতকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে কৌশল, অটুট থাকবে সে পরিকল্পনাই।
জঙ্গিবাদ মোকাবেলাসহ দ্বিপাক্ষীক সম্পর্কের বিষয়গুলোতে, বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।
বিভিন্ন বহুপাক্ষিক সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়া, মুসলিম বিদ্বেষ, এবং অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প জয়ী হলে দেশটির মুসলিম ও বাংলাদেশিসহ আভিবাসীদের ওপর এর নেতিবাচক একটি প্রভাব পড়তে পারে।
তবে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো খুবই শক্তিশালী হওয়ায়, রাষ্ট্রীয় স্বার্থ না বদলালে, বদলায় না দেশটির নীতিও।