জাতীয়

মার্কিন প্রেসিডেন্ট যেই হোক সম্পর্কের অবনতি হবে না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে প্রার্থীরই জয় হোক না কেন, দুদেশের সম্পর্কের অবনতি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অর্থসহায়তা দিতে চীন প্রাথমিক সম্মতি দিয়েছে।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ৭০ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস নির্মাণে অর্থায়ন করতে আগ্রহী চীন। বর্তমানে এ প্রকল্পটির সম্ভাবতা যাচাই করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচন ফলাফল নিয়ে সাংবাদিদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে প্রার্থীরই জয় হোক দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না।

বিএনপি সমাবেশের অনুমতি পেল কিনা এটা দেখার দায়িত্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নয় বলেও জানান ওবায়দুল কাদের।

আর চীনা রাষ্ট্রদূত মা মিং ছিয়াং বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সকালে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন চীনের রাষ্ট্রদূত মা মিং ছিয়াং।

সাক্ষাত শেষে রাষ্ট্রদূত বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাতে এ সাক্ষাত।

তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের যেসব চুক্তি রয়েছে তা এগিয়ে নিয়ে যাওয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ