জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মিয়ানমারের বিমানবাহিনীর কমান্ডার ইন চিফ

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারের বিমান বাহিনীর কমান্ডার ইন চিফ খিন অং মিন্ট।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন।

বাংলাদেশ ও মিয়ানমারের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব দেন তারা।

এসময় আকাশসীমার নিরাপত্তায় বিমান বাহিনীর পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভার্নিং বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ