জাতীয়

ট্রাম্পকে অভিনন্দন শেখ হাসিনার

হাসিনা-ট্রাম্প
হাসিনা-ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো দৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন।

আমেরিকার নতুন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের উন্নয়ন দেখতে আসারও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবারের নির্বাচনে হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত করার পথে ৭০ বছর বয়সী ট্রাম্প হারিয়েছেন সাবেক ফার্স্টলেডি ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ্যেদ ২৭০টি পেলেই হোয়াউট হাউজে যাওয়া যায়। সর্বশেষ প্রাপ্ত ফলে ট্রাম্প জিতেছেন ২৯০টি। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ২১৮ ভোট পেয়েছেন।

ট্রাম্পকে অভিনন্দন বার্তায় শেখ হাসিনা লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ই আপনার অনন্যা সাধারণ নেতৃত্বগুণ এবং আমেরিকার জনগণ ও বিশ্ব মানবতার সেবা করার যোগ্যিতার প্রমাণ।

নতুন বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্ব পালনের জন্যর শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ