নেতাদের খুশি না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে এক পথসভায় তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে জনগণের মন জয় করতে কর্মীদের দল গঠন করে ভোটারদের বাড়ি বাড়ি যেত হবে।
অতীতে কী হয়েছে তা নিয়ে ঘাটাঘাটি না করে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে, অন্যায়কারী সে যেই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না বলেও এ সময় সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের।
পরে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: