রাজধানীর গুলশানে হলি আর্টজান আর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়ি-ঘরে হামলা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হামলাকারীরা শুধু কৌশল পাল্টেছে উল্লেখ করে শাজাহান খান বলেন, জঙ্গিদের প্রতিহত করা সম্ভব হলেও আগামীতে তাদের মতবাদ ধ্বংসের মাধ্যমে জঙ্গি নিমূল করতে হবে।
এ সময় অতীতের জ্বালাও-পোড়াওয়ের হিসেব করেই জাতীয় নির্বাচনের জন্য মাঠে নামতে বিএনপি প্রতি আহ্বান জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: