যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, এসবই যুক্তরাষ্ট্রের শক্তিশালী গণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।
শনিবার গাজীপুরের ছয়দানা এলাকায় একটি পোশাক কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ আন্দোলন দেশটিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা আর গণতন্ত্র চর্চার প্রমাণ দেয় উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও গণতন্ত্রেরই প্রমাণ।
জিএসপি ইস্যুতে বিগত এক বছরে এদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ এবং নিরাপত্তার অগ্রগতি হয়েছে উল্লেখ করে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র চায় এদেশে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: