জাতীয়

ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে সচেতন থাকার তাগিদ প্রধান বিচারপতির

সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

ব্রাক্ষ্মণবাড়িয়া ও গাইবান্ধার মতো দেশের আর কোথাও যাতে ধর্মীয় সংখ্যালঘু আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ওপর নির্যাতন না হয় সে বিষয়ে সচেতন থাকতে জনপ্রতিনিধি ও আইনশৃংখলা বাহিনীর প্রতি তাগিদ দিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার সকালে রাজধানীর নারিন্দায় মাধ্ব গৌড়ীয় মঠের ‘ভক্তি বিলাস তীর্থ ভবনের’ চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক নজর রাখতে হবে।

এছাড়াও রাজধানীর ফুটপাথ পরিস্কারে সিটি করপোরেশন যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে তার প্রশংসা করে প্রধান বিচারপতি আরো বলেন, একাজে বিচার বিভাগ সিটি করপোরেশনের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনও এবিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক যে কোনো উস্কানি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ