দেশের ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সরকার আন্তরিক— সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে রাজশাহী বিভাগের ৫টি জেলার উদ্যোশে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় সংখ্যালঘুদেরকেও সহনশীল আচরণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষ হত্যা বা কোনো ধর্মীয় অনুভূতির ওপর আঘাত হেনে নয় বরং মনুষ্যত্বের পথে শান্তিপূর্ণ উপায়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
সরকার আগামীতে সংখ্যালঘুদের ওপর কোনো ধরণের হামলা চায় না উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে কেউ যেনো ষড়যন্ত্র করে সফল হতে না পারে সেজন্য সবাই সজাগ থাকতে হবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে দেশের উন্নয়নকে যেনো কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়াও ভিডিও কন্ফারেন্সে মতবিনিময় রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাটসহ ৫টি জেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, জেলাগুলোর সনাতন ধমীয়গুরু, কৃষক, ইমাম ও বিভিন্ন পেশার মানুষের নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের চলমান কর্মকাণ্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেন।