জাতীয়

কৃষি উৎপাদনে নারীর অবদান ৬১%, ভূমিতে অধিকার মাত্র ২৩%

কৃষি উৎপাদনে নারীর অবদান ৬১%, ভূমিতে অধিকার মাত্র ২৩%
কৃষি উৎপাদনে নারীর অবদান ৬১%, ভূমিতে অধিকার মাত্র ২৩%

কৃষি উৎপাদনের ৬১ শতাংশই নারীর অবদান— তবে ভূমিতে তাদের অধিকার মাত্র ২৩ শতাংশ।

রোববার সকালে রাজধানীতে গ্রামীণ নারীর জমি-জলা-খাদ্যের অধিকার ও কৃষি ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য উঠে এসেছে।

সেমিনারে বৈষম্যমূলক ধর্মভিত্তিক উত্তরাধীকার আইনকেই এর জন্য দায়ী করেছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি দেশে প্রায় ৩৩ শতাংশ নারী অপুষ্টিতে ভুগছেন বলেও সেমিনারে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের -ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম।

ঘর-গৃহস্থালীর কাজ সঙ্গে চাষবাস এভাবেই বিরামহীন চলে গ্রামীণ নারীদের জীবন-সংসার।

পরিসংখ্যান জানিয়েছে, দেশের প্রায় ৭ কোটি নারীর প্রায় ৪৬ শতাংশ নিয়োজিত কৃষিতে। আর কৃষিতে তাদের অবদান মোট উৎপাদনের ৬১ শতাংশ। অথচ ভূমির প্রায় ৭৮ শতাংশেরই মালিকানা পুরুষের হাতে।

অধিকার কর্মীদের দাবি নারীর প্রতি এ বৈষম্যের জন্য দায়ী পিতৃতান্ত্রিকতা এবং ধর্মভিত্তিক উত্তরাধিকার আইন।

সেমিনারের তথ্য মতে, খাবার গ্রহণের ক্ষেত্রেও নারীরা ব্যাপক বৈষম্যের শিকার হন।

যে কারণে দেশে ৩ ভাগের এক ভাগ নারীই ভুগছেন অপুষ্টিতে। তাই দেশে নারীর যথাযথ ক্ষমতায়নে খাদ্য ও ভূমির অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ অধিকার কর্মীদের।

পাহাড়ি এবং সমতলসহ দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা সামাজিক রীতিনীতির কারণে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হন বলেও সেমিনারে জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ