বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ২টি সাবমেরিন— চীনের তৈরি নবযাত্রা ও জয়যাত্রা নামের সাবমেরিনগুলো জানুয়ারিতেই নৌবাহিনী বহরে যোগ হবে। এর ফলে ত্রিমাত্রিক নৌশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে ডুবোজাহাজ দুটি হস্তান্তর করেন চীনের পিপলস লিবারেশন নেভির রিয়ার এডমিরাল লিউ জিঝু।
দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে ডুবোজাহাজ দুটি হস্তান্তর করা হয়। এগুলো চট্টগ্রামের নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁ ঘাঁটিতে রাখার জন্য জেটি তৈরীর কাজ চলছে।
সাবমেরিন ২টি টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ আক্রমণের ক্ষমতা রাখে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: