জাতীয়

মরক্কো পৌঁছেছেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-টোয়েন্টি টু’তে যোগ দিতে মরক্কো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার বিকেলে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মারাকাশের মেনারা বিমানবন্দরে পৌঁছান তিনি।

দেশটির জাতীয় শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ মন্ত্রী, মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দু'দেশের সরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শেখ হাসিনাকে স্বাগত জানান। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাযোগে হোটেল লা মামৌনিয়াতে নেওয়া হয়। আজ (মঙ্গলবার) কপ-২২ এর উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা।

এবারের জলবায়ু সম্মেলনে ৩৭টি দেশের রাষ্ট্রপ্রধান ও ১৯টি দেশের সরকার প্রধান অংশ নেবেন। সেখানে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

একই দিন মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদের দেওয়া মধ্যাহ্ন ভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। তিন দিনের সফর শেষে ১৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ