গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় স্বাধীনতাবিরোধীরা জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রেজাউল হক।
মঙ্গলবার সকালে রাজধানীতে দক্ষিণ এশীয় নারীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে তাদের ওপর ওই হামলা চালানো হয়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হলেও স্বাধীনতাবিরোধীদের সাম্প্রদায়িক কর্মকাণ্ডের কারণে সফল হতে পারছে না।
দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা যেন সফল হতে না পারে সেজন্য নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: