জাতীয়

বাংলাদেশের কাছে পাকিস্তানের দাবি ‘অবাস্তব-ভিত্তিহীন’: বাণিজ্যমন্ত্রী

  • তোফায়েল আহমেদ
    তোফায়েল আহমেদ
  • তোফায়েল আহমেদ
    তোফায়েল আহমেদ

বাংলাদেশের কাছে পাকিস্তানের ৬৯২ কোটি টাকা দাবি সম্পূর্ণ ‘অবাস্তব-ভিত্তিহীন’ বরং বাংলাদেশ যে পাকিস্তানের কাছে টাকা পায় তা ফেরত না দিতেই এমন উল্টো দাবি করছে দেশটি— বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে বুধবার ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশ পাট রপ্তানি করে যে আয় করত তা তারা নিয়ে যেত। তা ছাড়া একাত্তরে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। তাই ক্ষতিপূরণ দাবি করায় তারা (পাকিস্তান) তা না দেয়ার জন্য বরং উল্টো অর্থ দাবি করছে।

নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ভালো বাণিজ্যিক বন্ধু নিউজিল্যান্ড— সে দেশের বাজারে বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়। সেখানে আরো বাণিজ্যের সুযোগ রয়েছে। দেশটি পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দেয় এবং জনসংখ্যাও কম। সেখানে বাংলাদেশের পাশাক, ওষুধ ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে।

বাংলাদেশের ব্যবসায়ীরা নিউজিল্যান্ডে বিনিয়োগ করলে তারা লাভবান হবে বলেও জানান তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯.২১ বিলিয়ন পাকিস্তানি রূপি, ৬.৯২ বিলিয়ন বাংলাদেশি টাকা) পাওনার দাবি করে তা ফেরত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউনের’ এক বিশেষ প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৭১’ পূর্ববর্তী সময়ে পূর্ব পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের যে অর্থ পাওনা ছিল তা বর্তমানে ৭০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্য দিয়ে প্রকৃত পাওনা নিরুপণ করা হয়েছে।

অ্যাসেট ভ্যালুয়েশন এমন একটি প্রক্রিয়া যা ব্যবহার করে কোনও সম্পত্তির প্রকৃত অর্থমূল্য নিরপণ করা হয়।

একটা নির্দিষ্ট সময়ে কোনও সম্পত্তির প্রকৃত অর্থমূল্য কতো তা ওই সময়ের নগদ অর্থ প্রবাহ তুলনাযোগ্য মূল্যমান কিংবা লেনদেনের মূল্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে।

পাকিস্তানও বাংলাদেশের স্বাধীনতাত্তোরকালে তাদের কথিত পাওনার ক্ষেত্রে ২০১৬ সালের জুন মাসে গিয়ে অর্থ প্রবাহ তুলনাযোগ্য মূল্যমান কিংবা লেনদেনের মূল্যের ওপর ভিত্তি করে তাদের পাওনার পরিমাণ নির্ধারণ করেছে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে পাকিস্তানের স্টেট ব্যাংককে উদ্ধৃত করে বলা হয়েছে, সরকারি অফিস, ঋণ, আগাম সুবিধাসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তনের কারণে পূর্ব পাকিস্তানের কাছে যে টাকা পাওনা ছিল। যে ২০১৬ সালের জুন নাগাদ ভ্যালুয়েশন করে তা ৬০০ কোটি ৯২ লাখ টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশের কাছে তাদের এই টাকা দাবি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

একইসঙ্গে ৪৭’ এ দেশ বিভাগের আগের অর্থনৈতিক সম্পর্ককে বিবেচনায় নিয়ে দিল্লির কাছেও ৬ বিলিয়ন ভারতীয় রূপি পাওয়ার দাবি করেছে পাকিস্তান। এগুলোর মধ্যে রয়েছে গোল্ড রিজার্ভ, স্টালিং সিকিউরিটিজ, ইন্ডিয়ান সিকিউরিটিজ, রুপি কয়েন এবং দেশভাগের সময় ভারতের মুদ্রায় পাকিস্তানের শেয়ার।

মুদ্রা ছাপানোর জন্য পাকিস্তান ভারতকে দেনা পরিশোধ করলেও ভারত সাত দশকেও তা করেনি বলে অভিযোগ করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ আর এ খাতে ভারতের দেনা ধরা হয়েছে ৪০ মিলিয়ন রুপি।

আরো বলা হয়, বাংলাদেশ ও ভারতের কাছে থেকে পাওনা অর্থ আদায় করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তারা জানিয়েছে, এরইমধ্যে সকল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাংলাদেশ ও ভারতের কাছে ঠিক কতো টাকা পাওনা রয়েছে, নতুন করে তার বিস্তারিত তথ্য চেয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান।

আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংকের প্রধানদের কাছে স্টেট ব্যাংক অব পাকিস্তানের পাঠানো একটি সার্কুলারকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ওই সার্কুলারে তাদের কাছে বাংলাদেশ-ভারতের দেনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে চাওয়া হয়েছে।

ভূমি, ভবন/স্থাপনা, আসবাব, অফিসের সরঞ্জামাদি, যানবাহন, সরকারি সিকিউরিটিজ, পেপার্স, ঋণ, অগ্রগতি ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাকিস্তানের পাওনা টাকার হিসেব চাওয়া হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রিয় ব্যাংকের আশাবাদ, নতুন করে হিসাব করলে পাওনা টাকার পরিমাণ আরও বেশি হতে পারে। তবে কোনও সম্পদ কিংবা পাওনা যদি বিনিময় কেন্দ্রিক হয়, তারও বিস্তারিত বিবরণ হাজির করতে বলা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ