জাতীয়

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ৩ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০২০) বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাকেশে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)-এর ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী কপ-২২-এর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

কপ-২২-এর এ সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান এবং ১১৫টি দেশের সিনিয়র মন্ত্রীরা অংশ নেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে ১৫ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

কপ-২২ এর সম্মেলনের উদ্বোধনী দিনে তাঁর ভাষণে জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের উল্লেখ করেন শেখ হাসিনা।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু পরিবর্তন জনিত অভিবাসন সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান তিনি।

অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেয়া মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের ৫৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।

তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ