জাতীয়

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র দেখতে চায় বিএনপি: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিএনপি বাংলাদেশকে এখনো ব্যর্থ রাষ্ট্রে হিসেবে দেখতে চায়— বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সঙ্গে জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন বিষয়ক আলোচনায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপির আন্দোলন মানেই মানুষ হত্যা করা— সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান এ দেশের মাটিতে হবে না।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করতে সাবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা চলবে না।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই মৎস ও ফিসারিজ জাহাজ ‘আরভি মিন সন্ধানী’কে কমিশনিং প্রদান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরীন উন্নয়ন তরান্বিত করতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ