জাতীয়

সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাই: আইভী

সেলিনা হায়াৎ আইভী
সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাই— বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

শনিবার সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দলের এ মনোনয়ন প্রাপ্তি জনগণের আশা-আকাঙ্খারই প্রতিফলন।

গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইভীকে বেছে নেয়া হয়।

দলের এ সিদ্ধান্তে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আইভী বলেন, এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

এখন ভোটের লড়াইয়ে দলীয় অন্তর্কোন্দল ভুলে সবাইকে নিয়ে এগোনোর প্রত্যাশা জানিয়েছেন তিনি।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার জানিয়েছেন, দল থেকে তাকে মেয়র প্রার্থী হতে বলা হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ও নির্বাচনী ব্যবস্থায় তার প্রার্থী হওয়ার আগ্রহ নেই। তবে দলের সিদ্ধান্তই চুড়ান্ত।

প্রসঙ্গত, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর নারায়ণগঞ্জে ওসমানদের অনুপস্থিতিতে প্রবাস থেকে ফিরে আওয়ামী লীগকে নেতৃত্ব দেন সেলিনা হায়াৎ আইভী। তার বাবা আলী আহমদ চুনকা ওসমানদের বিপক্ষ শিবিরে থেকে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন।

২০০৩ সালে চেয়ারম্যান হওয়ার পর ৮ বছর এবং মেয়র হওয়ার পর আরো ৫ বছর নারায়ণগঞ্জ নগরবাসীর প্রতিনিধি হিসেবে কাজ করছেন আইভী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ