অত্যাধুনিক ‘কোল্ড মিলিং মেশিন’ এর মাধ্যমে ৪০ ভাগ সাশ্রয়ী এবং পরিবেশসম্মতভাবে রাস্তা কাপেটিং কাজ শুরু করলো ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন।
শনিবার সকালে রাজধানীর পলাশির মোড়ের সড়কে কাপেটিংয়ের কাজ শুরুর মধ্য দিয়ে এ উদ্বোধন করেন দক্ষিণ মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, এ মেশিন দিয়ে দ্রুততম সময়ে কম জনবলের মাধ্যমে ঢাকার ক্ষতিগ্রস্থও উচু হয়ে যাওয়া সড়ক কেটে সড়কের সংস্কার কাজ করা সম্ভব হবে।
এ সময় ঢাকা শহরেও বিশ্বের উন্নত দেশের মতো সড়ক নির্মান করে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনার আশ্বাস দেন এ মেয়র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: