জাতীয়

মানুষের আস্থা তৈরি করতে চিকিৎসকদের প্রতি আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

চিকিৎসা সেবার ওপর মানুষের আস্থা তৈরি করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব থোরাসিক অ্যান্ড কার্ডিওভাসকুলার সার্জন অব এশিয়া'র ২৬তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সরকারের দেয়া সুবিধাকে কাজে লাগিয়ে নিজের পরিবারের সদস্য ভেবে রোগীদের সেবা দেয়ার তাগিদও দেন শেখ হাসিনা।

হৃদরোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শুধু চিকিৎসা সেবা বাড়িয়ে এ রোগে মৃত্যুহার কমানো সম্ভব নয় বরং মানুষ কেন হৃদরোগে আক্রান্ত হচ্ছে তার কারণ খুঁজে বের করতে চিকিৎসকদের এ বিষয়ে গবেষণায় জোর দেয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, ২০১১ সালের স্বাস্থ্যনীতি এবং জনসংখ্যানীতির আলোকে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে। এমনভাবে আস্থা তৈরি করতে হবে যাতে মানুষ চিকিৎসা সেবার জন্য বিদেশমুখী না হয়।

তিনি আরো বলেন, নতুন নতুন হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক নির্মাণের পাশাপাশি নার্স, চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।

স্বাস্থ্যসেবাকে শহর থেকে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে নিয়ে যেতে পেরেছে সরকার বলেও জানান শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ