জাতীয়

সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

কবি সুফিয়া কামাল
কবি সুফিয়া কামাল

জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ (রোববার)। নারী জাগরণ আর সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বরাবর সোচ্চার ছিলেন মহিয়সী এ নারী। মুক্তবুদ্ধির পক্ষে, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু সংগ্রাম করেছেন তিনি।

কবি সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে। জীবনের নানা চড়াই উৎরাই পেরিয়ে করেছেন সাহিত্য সাধনা। একইসঙ্গে ঘর সামলেছেন, আবার দেশের প্রয়োজনে নেমেছেন রাজপথেও।

১৯২৬ এ প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশিত হয় প্রখ্যাত সাময়িকী ‘সওগাতে’। ত্রিশের দশকে কলকাতায় থাকার সময় রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বেগম রোকেয়ার মত দিকপালদের দেখা পান তিনি।

১৯৩৭ এ প্রকাশ পায় প্রথম গল্প সংকলন ‘কেয়ার কাঁটা’। ভাষা আন্দোলনে তাঁর ছিল সক্রিয় অংশগ্রহণ। ১৯৫৬ সালে প্রতিষ্ঠা করেন শিশু-সংগঠন কচিকাঁচার মেলা। ছিলেন ছায়ানট, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী।

১৯৬১ সালে পাকিস্তান সরকারের রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করে। এর বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে সবার আগে ছিলেন তিনি।

১৯৬৯ এ মহিলা সংগ্রাম কমিটির সভাপতি সুফিয়া কামাল অংশ নেন গণঅভ্যুত্থানে। বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদে বর্জন করেন পাকিস্তান সরকারের দেয়া তমঘা-ই-ইমতিয়াজ। ১৯৭১ এ তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ