জাতীয়

টিভি সাংবাদিকদের ওয়েজবোর্ডের অধীনে আনা হবে: তথ্যমন্ত্রী

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

আইন সংশোধনের মাধ্যমে টিভি সাংবাদিকদের ওয়েজবোর্ডের অধীনে আনা হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী আরো জানান, আগামী বছরের শুরুতেই সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গঠিত হবে।

এছাড়া গোলটেবিলে সাংবাদিকদের প্রশিক্ষণের পাশাপাশি, টেলিভিশন সাংবাদিকতার মান, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বাড়াতে মালিকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় গোলটেবিল বৈঠকের আয়োজন করে মিডিয়া মিউজিয়াম নামের একটি সংগঠন।

গোলটেবিলে টেলিভিশন সাংবাদিকতার মান বাড়াতে প্রশিক্ষণের উপর জোর দেন বক্তারা।

তারা বলেন, বিশ্বমানের টেলিভিশন করতে মালিকদেরও ভূমিকা রাখতে হবে।

এ সময়, আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করতে টেলিভিশন সাংবাদিকদের পরামর্শ দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

সাংবাদিকদের বেতন-ভাতাসহ অন্যান্য সব অধিকার আইনানুযায়ী পূরণ করতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির ১৩ দফা প্রস্তাবকে অগণতান্ত্রিক ও সংবিধান বর্হিভূত প্রস্তাব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মন্ত্রী বলেন, তাদের এ প্রস্তাবের ভিত্তিতে বিএনপি'র সঙ্গে কোনো আলোচনার সুয়োগ নেই।

সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই প্রস্তাবের মাধ্যমে অসাংবিধানিক সরকার ক্ষমতায় নিয়ে আসার ষড়যন্ত্র করছে বিএনপি। গণতান্ত্রিক নতুন কোনো প্রস্তাব নিয়ে আসলে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ