দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন-দুদক জনগণের প্রত্যাশাপূরণ করতে পারেনি বলে স্বীকার করেছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এব কথা বলেন তিনি।
দুদকের এ শীর্ষ কর্মকর্তা বলেন ব্যাংক থেকে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ ফেরত দিলে তাদের প্রতি নমনীয় থাকবে কমিশন।
আর দুর্নীতি প্রতিরোধে এক যুগেও মানুষের প্রত্যাশা পূরণে দুদক সফল হয়নি বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, দুদকের অভ্যন্তরীণ দুর্বলতা আছে সিস্টেমে সমস্যা আছে দুর্নীতি আছে—এসব দ্রুত কাটিয়ে উঠতে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: