গণতন্ত্রে সবসময় বিশ্বাসী বর্তমান সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীকে কখনো ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার বিকেলে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি সশস্ত্র বাহিনীও এর অংশ হিসেবে গড়ে উঠছে।
সশস্ত্র বাহিনীকে কখনো ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি বর্তমান সরকার বলেও জানান তিনি।
এ সময় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: