দলমত নির্বিশেষে মিয়ানমারের নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার সুপ্রিমকোর্ট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।
এ সময় তিনি বলেন, মিয়ানমারের সরকারি বাহিনী রোহিঙ্গাদের ওপর যে হত্যা, ধর্ষণ, নির্যাতন চালাচ্ছে তা বিশ্ব মানবতার জন্য হুমকি স্বরূপ।
তাদের এ ধরণের আচরণে মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে বলেও জানান তিনি।
শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারের নির্দেশ ও মদদে এসব ঘটনা সংগঠিত হচ্ছে উল্লেখ করে তার নোবেল প্রত্যাখ্যান করার দাবিও জানান ইউসুফ হোসেন হুমায়ুন।
রংপুরের বদরগঞ্জের রাধারামপুরে রাসযাত্রার ৮টি মুর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: