ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাসিরনগর এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে। যারা নাসিরনগরে হামলা সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার পা কেটে নেয়ার ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।
গত ৩০ অক্টোবর ফেইসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: