জাতীয়

বিদেশি চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার বন্ধ তথ্যমন্ত্রীর সঙ্গে আবারো বৈঠক

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করাসহ ৫ দফা দাবিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেন টেলিভিশন প্রফেসনালস অর্গানাইজেশন-এফটিপিও এর প্রতিনিধিরা।

মঙ্গলবার রাজধানীর এ বৈঠক হয় তথ্যমন্ত্রীর সঙ্গে।

বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশজ সংস্কৃতি এবং টেলিভিশন পেশাজীবীদের স্বার্থ রক্ষায় সরকার অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে তথ্য সচিব মরতুজা আহমদ, টেলিভিশন পেশাজীবীদের দাবি ও প্রস্তাব কার্যকর বিবেচনায় আনতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে প্রধান করে অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করার প্রস্তাব দেন। এ প্রস্তাবকে সঙ্গে সঙ্গেই অনুমোদন দেন তথ্যমন্ত্রী।

বৈঠকে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর রশিদ, প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক শাহ আলমগীর, এফটিপিও এর ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোয়ার হোসেন পাঠান, সদস্য সচিব গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মাসুম রেজা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ