জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, উদ্বেগ

বাংলাদেশ-মিয়ানমার
বাংলাদেশ-মিয়ানমার

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউমিন থানকে তলব করে রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র তুলে দেয়া হয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান জানাতে বুধবার দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়।

বৈঠক শেষে মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব কামরুল হাসান সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতকে বাংলাদেশের চরম উদ্বেগের কথা জানিয়ে মিয়ানমারের লোকজন যাতে ফেরত যেতে পারে সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে শান্তপূর্ণ সমাধান কামনা করছে বাংলাদেশ।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেছেন, মিয়ানমার প্রসঙ্গে দায়িত্বশীল দেশ হিসেবে বাংলাদেশের যতোটুকু করা দরকার ততোটুকুই করছে।

এ সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ