জাতীয়

তাজরীন ট্র্যাজেডির: ৪ বছরেও ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্তরা

তাজরিন ট্র্যাজেডি
তাজরিন ট্র্যাজেডি

আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ট্র্যাজেডির ৪ বছর আজ (বৃহস্পতবার)— ২০১২ সালের এ দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১১৩ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৩ শতাধীক শ্রমিক।

সকালে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ওই দুর্ঘটনার ৪ বছর পার হলেও এখনো ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত অনেকেরই।

শ্রদ্ধা জানায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন। এ সময় তারা কারখানার মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তির দাবি জানান।

এদিকে, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের স্মরণে সাভারে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। সকালে ওই পোশাক কারখানার মূল ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা।

হতাহত অনেক শ্রমিকের পরিবার এখনো সরকার বা বিজিএমই'র পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ পাননি। অনেকেই শুধুই চিকিৎসার খরচ পেয়েছেন। কেউ আবার পেয়েছেন নামমাত্র ক্ষতিপূরণ। এতে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা।

তাই দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে এমনটাই প্রত্যাশা তাজরীনের আগুনে আহত ও নিহতদের স্বজনদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ